ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নবপ্রকাশ ডেস্ক:

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি টিনশেড বাসা থেকে হাসিনা আক্তার (১৬) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জরুন এলাকার মৃত বাবুল মিয়ার টিনশেড বাসার বারান্দার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হাসিনা আক্তার পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার আমগজ বিলাসী তিস্তাপাড়া গ্রামের হাসেন আলীর মেয়ে। তিনি প্রায় চার বছর ধরে খালা-খালুর সঙ্গে জরুন এলাকায় ওই বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত দুই দিন ধরে শারীরিকভাবে অসুস্থ থাকায় হাসিনা কারখানায় কাজে যাননি। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান স্বজনরা। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করা হয়। এ সময় সিলিংয়ের আড়ার সঙ্গে হাসিনার ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
পরে খবর দেওয়া হলে রাত ৯টার দিকে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-মোঃআকরাম হোসেন

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে