ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে দুই বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ আটক ২

গাজীপুরে দুই বিদেশি পিস্তল, গুলি ও মোটরসাইকেলসহ আটক ২

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং একটি নম্বরবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গাজীপুর সিটি করপোরেশনের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে একটি লাল রঙের রেজিস্ট্রেশনবিহীন টিভিএস মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা তানজিম আহমেদ সোহেল (৩০) এবং গাজীপুর মহানগরের সদর থানার নীলেরপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ বাবু (৩০)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন বলেন, “গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কী উদ্দেশ্যে অস্ত্র বহন করছিলেন, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে