ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

নবপ্রকাশ ডেস্ক

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুর মহানগরের ৩৪ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে ৩৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কার্যক্রমে অংশ নেন মোঃ শাহীন মিয়া গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

শাহীন মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য প্রতিটি এলাকার মানুষকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করতে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এলাকাবাসীর মধ্যে বিভিন্ন পরামর্শ দেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে