ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » গাজীপুরের উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সিটি কর্পোরেশন প্রশাসক

গাজীপুরের উন্নয়নমূলক কাজ পরিদর্শনের সিটি কর্পোরেশন প্রশাসক

গাজীপুর মহানগরের গাছা এলাকার বিভিন্ন চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব শওকত হোসেন সরকার।

পরিদর্শনকালে তিনি সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পসমূহ সম্পন্ন করার নির্দেশনা দেন।

শওকত হোসেন সরকার বলেন, “গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলাই সিটি করপোরেশনের লক্ষ্য। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা গাফিলতি বরদাশত করা হবে না। জনগণের করের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ে তদারকি অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে পর্যায়ক্রমে প্রয়োজনীয় সব এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্মত কাজ নিশ্চিত করে উন্নয়নের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সভাপতি মো. মনিরুল ইসলাম বাবুল সিপাই, সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, কোনাবাড়ী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাশির মণ্ডল, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান রাসেলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দারা উন্নয়নকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার দাবি জানান। এ সময় প্রশাসক তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, নাগরিক সেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও উন্নয়ন প্রকল্পগুলোর মাঠপর্যায়ের তদারকি অব্যাহত থাকবে।

গাজীপুর প্রতিনিধি | মোঃ আকরাম হোসেন

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে