ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের সংগ্রাম ও জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের সংগ্রাম ও জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী

‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ৩টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এ সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি রয়েছেন প্রধানমন্ত্রী।

সভায় সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরা অংশ নিয়েছেন। এতে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলন, গত ১৭ বছরের ত্যাগ-সংগ্রাম এবং জুলাইয়ের ঐতিহাসিক গণজাগরণ নিয়ে নেতারা বক্তব্য রাখছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে