ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » খেলোয়াড় বিক্রি: রেকর্ড চূড়ায় চেলসি

খেলোয়াড় বিক্রি: রেকর্ড চূড়ায় চেলসি

খেলোয়াড় বিক্রিতে নতুন ইতিহাস গড়েছে চেলসি। চলতি গ্রীষ্মের দলবদলের মৌসুমে খেলোয়াড় বিক্রি করে রেকর্ড ৪৪৮ মিলিয়ন ইউরো আয় করেছে ইংলিশ ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় যা ৬ হাজার ৩০০ কোটি টাকার বেশি।

ট্রান্সফারমার্কেটের হিসেব অনুযায়ী, ইউরোপিয়ান ফুটবলে এক দলবদলের মৌসুমে  খেলোয়াড় বিক্রি থেকে এত বেশি আয় আগে কোনো ক্লাব করতে পারেনি।

কঠোর আর্থিক নিয়ম ও লাভ-ব্যয়ের ভারসাম্য ধরে রাখার চাপেই মূলত বড় পরিসরে খেলোয়াড় বিক্রির পথে হাঁটতে হয়েছে চেলসিকে। তবে সেই পথেই এবার অভাবনীয় সাফল্য পেয়েছে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটি।

চেলসির রেকর্ড আয়ের সবচেয়ে বড় অংশ এসেছে এনজো ফার্নান্দেজের দলবদল থেকে। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডারকে শেষ দিনে ম্যানচেস্টার সিটির কাছে ১৪৫ মিলিয়ন ইউরোতে বিক্রি করেছে চেলসি।

এই দলবদল যৌথভাবে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ট্রান্সফার ফির রেকর্ড গড়েছে। তবে এনজোই একমাত্র বড় বিক্রি নন। আন্দ্রে সান্তোস ৫৬.৩ মিলিয়ন ইউরো, নিকোলাস জ্যাকসন ৫৫.৫ মিলিয়ন ও মার্ক কুকুরেইয়া ৫৫ মিলিয়ন ইউরোতে ক্লাব ছেড়েছেন।

এছাড়া লিয়াম ডেলাপ ৫২ মিলিয়ন, ট্রেভো চালোবাহ ৩০ মিলিয়ন, টাইরিক জর্জ ২১ মিলিয়ন, মার্ক গিয়েহি ১৫ মিলিয়ন ও তোসিন আদারাবিওয়ো ১১.৭ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছেন।

এভাবে একের পর এক তারকা ও স্কোয়াডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিক্রি করে চেলসি শুধু দলই হালকা করেনি, বরং দলবদলের বাজারে গড়েছে অবিশ্বাস্য এক আর্থিক রেকর্ড।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে