ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » খেলার মাঠ থেকে মানুষের হৃদয়: কোকোর ৫৭তম জন্মদিনে গভীর শ্রদ্ধা

খেলার মাঠ থেকে মানুষের হৃদয়: কোকোর ৫৭তম জন্মদিনে গভীর শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো। তাঁর জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত থাকাকালে দেশের ক্রিকেটের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের বহুমুখী বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর সময়ে ক্রিকেটকে রাজনীতিমুক্ত রাখার পাশাপাশি দেশের ক্রীড়া অবকাঠামো ও বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

জন্মদিনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে