ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে ছাত্রদল সভাপতির বিষ্ফোরক মন্তব্য

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ নিয়ে ছাত্রদল সভাপতির বিষ্ফোরক মন্তব্য

নবপ্রকাশ ডেস্ক:
ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চালু রেখে শিবির ব্যতীত সব ছাত্রসংগঠনের অধিকার হরণ করার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রবিবার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এ ধরনের তৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করবে ছাত্রদল।

নবপ্রকাশ পাঠকের জন্য রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো :

ক্যাম্পাসগুলোতে গুপ্ত রাজনীতি চালু রেখে শিবির ব্যতীত বাকি সব ছাত্রসংগঠনের অধিকার হরণ করার পাঁয়তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মোকাবেলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিগত দেড় বছরের অধিক সময় ক্যাম্পাসগুলোতে শত শত মব ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর সর্বশেষ অস্ত্র হিসেবে ছাত্রী সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। খুব শীঘ্রই প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত শিবিরের এই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ।
নিজ স্বার্থ হাসিলে গুপ্ত রাজনীতি চালু রেখে প্রকাশ্য রাজনীতিকে নোংরাভাবে উপস্থাপন করে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টার জন্য একদিন শিবিরকে চরম মূল্য চোকাতে হবে। সেদিন আল্লাহর নামে শপথ করে বলবে, ‘শিবির কখনো গুপ্ত রাজনীতি করেনি এবং এ ধরনের মবের সঙ্গে শিবিরের কোনো সম্পৃক্ততা কখনো ছিল না।
সেদিন খুব বেশি দূরে নয়।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে