ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কালো ধোঁয়া নির্গমন: জুলাইয়ে ডিএমপির ৯১৫ মা’মলা

কালো ধোঁয়া নির্গমন: জুলাইয়ে ডিএমপির ৯১৫ মা’মলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীতে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ৯১৫টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং সড়কে চলাচলকারী যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন বন্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসজুড়ে পরিচালিত অভিযানে পরিবেশ দূষণের জন্য দায়ী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

ডিএমপির আটটি ট্রাফিক বিভাগে করা মামলার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক মতিঝিল বিভাগে। এ বিভাগে মোট ৩৫৪টি মামলা করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক ওয়ারী বিভাগে ১৭২টি, ট্রাফিক তেজগাঁও বিভাগে ১৩১টি, ট্রাফিক উত্তরা বিভাগে ১২৮টি, ট্রাফিক গুলশান বিভাগে ৫৬টি, ট্রাফিক মিরপুর বিভাগে ৩৬টি, ট্রাফিক রমনা বিভাগে ৩৪টি এবং ট্রাফিক লালবাগ বিভাগে ৪টি মামলা করা হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে করা মোট ৯১৫টি মামলার মধ্যে মতিঝিল বিভাগেই হয়েছে প্রায় ৩৯ শতাংশ মামলা। বিপরীতে সবচেয়ে কম মামলা হয়েছে লালবাগ ট্রাফিক বিভাগে।

ডিএমপি জানিয়েছে, অতিরিক্ত কালো ধোঁয়া পরিবেশ দূষণের পাশাপাশি নগরবাসীর স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এ কারণে রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে