ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩৯

কালিয়াকৈরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ৩৯

নবপ্রকাশ ডেস্ক:

মোঃ আকরাম হোসেন গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে আবাসিক হোটেলে মাদক ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ, বন্ধের দাবিতে ডিসি-এসপি বরাবর মানবাধিকার সংস্থার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দুরা এলাকার একটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ উঠেছে। ওই হোটেলটি বাবুল ও শাজাহান ওরফে মিজান পরিচালনা করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় হোটেলটি বন্ধের দাবিতে গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে

একটি মানবাধিকার সংস্থা।

লিখিত অভিযোগে বলা হয়, চান্দুরা এলাকার ওই আবাসিক হোটেলটিতে প্রকাশ্যে মাদক সেবন, মাদক বেচাকেনা ও অসামাজিক কার্যকলাপ চলছে। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে চরম উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। হোটেলটির কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অবিলম্বে ওই হোটেলে অভিযান চালিয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ করা এবং জড়িত বাবুল ও শাজাহান ওরফে মিজানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এ বিষয়ে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আমরা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আশা করি জেলা প্রশাসন ও পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে কালিয়াকৈর থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে