ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে ২ হাজতির মৃত্যু

কারাগারে অসুস্থ হয়ে ঢামেকে ২ হাজতির মৃত্যু

নবপ্রকাশ ডেস্ক:

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।

মৃত হাজতিরা হলেন— রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকার বাসিন্দা মোহাম্মদ ইফতেখার মাহমুদ (৩৬) এবং দারুস সালাম থানার বাগবাড়ী এলাকার বাসিন্দা মোহাম্মদ তোফাজ্জল হোসাইন পলাশ (৩৮)।

কারারক্ষী সূত্রে জানা যায়, হাজতি ইফতেখার মাহমুদ গত ১৯ সেপ্টেম্বর কারাগারের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৯টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে, হাজতি তোফাজ্জল হোসাইন পলাশ বুধবার রাতে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তারা কোন মামলায় বন্দি ছিলেন সে বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে