ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » কম খরচে স্থায়ী নদীরক্ষা: বিন্না ঘাস ব্যবহারে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

কম খরচে স্থায়ী নদীরক্ষা: বিন্না ঘাস ব্যবহারে গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী

নদী-খালপাড়ের ভাঙন রোধ, উপকূলীয় বাঁধ সংরক্ষণ এবং চরাঞ্চল ও হাওরের অবকাঠামো রক্ষায় পরিবেশবান্ধব ‘বিন্না ঘাস’ ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপ-উপাচার্য ড. মুহাম্মদ শরিফুল ইসলাম নদী ও খালপাড়ের ক্ষয়রোধে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে একটি বিশেষ উপস্থাপনা দেন। তিনি জানান, কংক্রিট ও জিও ব্লকের সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প হিসেবে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে বিন্না ঘাস ব্যবহার করে ইতিবাচক ফল পাওয়া গেছে। প্রধানমন্ত্রী এ উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে এটিকে বৃহত্তর পরিসরে প্রকল্প আকারে বাস্তবায়নের আহ্বান জানান।সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে