ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ হারালেন ৫ জন

কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণ হারালেন ৫ জন

নবপ্রকাশ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ-মেরিন ড্রাইভ সংলগ্ন উখিয়ার ইনানী সৈকত এলাকার ‘টুপটুপ’ নামক একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং দগ্ধ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকালে ইনানী সৈকতের কাছে অবস্থিত কটেজ আদলের ওই রিসোর্টটিতে অগ্নিকাণ্ডের এই মর্মান্তিক ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং ভেতরে আটকে পড়া হতাহতদের উদ্ধার করে। তবে আগুনে নিহত ব্যক্তিদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনে দায়িত্বপ্রাপ্ত বিচকর্মীদের সুপারভাইজার মোহাম্মদ বেলাল জানান, “সকালে হঠাৎ করেই ‘টুপটুপ’ রিসোর্টে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও গুরুতর দগ্ধ ৩ জনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”

আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ যৌথভাবে কাজ করছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে