ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হাসান, যা বললেন পুরষ্কার নিয়ে

ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হাসান, যা বললেন পুরষ্কার নিয়ে

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের স্মরণীয় জয়ে বড় ভূমিকা রাখেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ৬ আর দ্বিতীয় ইনিংসে ৩… বাংলাদেশের জয়ের প্রধান কুশীলব তিনিই। তার হাতেই তাই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।

পুরস্কার নেওয়ার পর নিজের অনুভূতি জানান এই পেসার। হাসান মাহমুদ বলেন, ‘প্রস্তুতি ম্যাচের প্রতিটি মুহূর্তে আমরা নিজেদের উজাড় করে দিয়েছিলাম। মাথা পরিষ্কার রেখেছিলাম, প্রক্রিয়ায় আস্থা রেখেছিলাম এবং ফলাফলের চেয়ে বেশি মনোযোগ দিয়েছিলাম বাস্তবায়নের দিকে। পাঁচ দিন ধরে লড়াই করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম, জানতাম ফলাফল এমনিতেই আসবে।’

শক্তিশালী অস্ট্রেলিয়ান ব্যাটিং লাইনআপের বিপক্ষে নির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল কি না, এই প্রশ্নের জবাবে হাসান বলেন, ‘কোচ ও বিশ্লেষকদের সঙ্গে ভিডিও ফুটেজ দেখে আমাদের নির্দিষ্ট দলগত পরিকল্পনা ছিল। তবে মাঠে নেমে সেই পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করাটাই আসল পার্থক্য গড়ে দিয়েছে।’

এই কন্ডিশনে বোলিং করে কতটা উপভোগ করেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘ঘাসের উইকেটে আগে বোলিং করার জন্য প্রচুর ধৈর্য ও অধ্যবসায়ের দরকার ছিল। বল বাই বল সঠিক লাইন ও লেংথে অবিচল থাকাটাই আসল বিষয় ছিল।’

দেশে উদযাপন নিয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, ‘দেশে আমার পরিবার, বন্ধুবান্ধব এবং নিজের এলাকার মানুষ আমাকে আবার বোলিংয়ে ফিরতে ও ভালো পারফর্ম করতে দেখে দারুণ খুশি হবে। জানি তারা এই মুহূর্ত উদযাপন করবে, আর এটাই আমার কাছে সব।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে