নিজস্ব প্রতিবেদকঃ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ জানিয়েছে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ ন ম এহসানুল হক মিলন।
সোমবার ৮ জুন সচিবালয় সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এর তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন এসএসসি ও সম্মানের পরীক্ষার ফলের তারিখ ঘোষণা আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে।
ফলাফল জানার উপায়:
১. অনলাইনে:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে
ফলাফল জানতে পারবে।
২. এসএমএসের মাধ্যমে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে-
SSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>সাল
উদাহরণ: SSC DHA 123456 2026
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
৩. প্রি-রেজিস্ট্রেশন (মাদরাসা বোর্ডের জন্য):
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে ফল পেতে চাইলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে-Dakhil MAD রোল নম্বর সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: Dakhil MAD 123456 2026
৪. কারিগরি বোর্ডের ফল:
মেসেজে লিখতে হবে-
SSC TEC রোল নম্বর 2026 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।
৫. প্রতিষ্ঠান ভিত্তিক ফল:
প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।
