ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » এমপিওভুক্ত শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা অধিদপ্তরের

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা অধিদপ্তরের

নবপ্রকাশ ডেস্ক: বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের নামের বানান সংশোধন এবং সনদ ইংরেজিকরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

রোববার (১২ জুলাই) অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন বেসরকারি মাদ্রাসাসমূহের শিক্ষক-কর্মচারীগণের জন্ম তারিখ সংশোধনের আবেদন মাদ্রাসার অধ্যক্ষ/ভারপ্রাপ্ত অধ্যক্ষ কর্তৃক অত্র অধিদপ্তরে দাখিল করা হয়।

আবেদনগুলো যাচাই-বাছাই করে দেখা যায় সংযুক্ত তালিকায় বর্ণিত আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদের সাথে এনআইডির নামের বানানের মিল নেই। এছাড়াও তাদের দাখিলকৃত দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত নামের বানান ভুল রয়েছে এবং অনেকের দাখিল/এসএসসি সনদ বাংলায় রয়েছে।

এতে আরও বলা হয়, আবেদনকারীগণের দাখিল/এসএসসি সনদে ও এনআইডিতে নামের বানান ভুল থাকায় এবং দাখিল/এসএসসি সনদ বাংলায় হওয়ায় জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না।

আবেদনকারীদের দাখিল/এসএসসি সনদ ও এনআইডিতে মুদ্রিত ভুল নামের বানান সংশোধনপূর্বক এবং দাখিল/এসএসসি বাংলা সনদ ইংরেজি করে পুনরায় আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে