ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২৯ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » এনসিপি নেতাদের ওপর হাম’লা: ১১ নাম উল্লেখসহ ১০০ জনের বিরুদ্ধে মাম’লা

এনসিপি নেতাদের ওপর হাম’লা: ১১ নাম উল্লেখসহ ১০০ জনের বিরুদ্ধে মাম’লা

হবিগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার অভিযোগে ১০০ জনকে আসামি করে মামলা করেছে দলটি।

বুধবার (২৯ জুলাই) করা এই মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে; বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরে হামলার শিকার হন এনসিপি নেতারা। এতে বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় রাজনৈতিক উত্তেজনার মধ্যে বুধবার সকাল থেকে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

সদর মডেল থানার ওসি মো. জাহিদুল হক বলেন, গতকালের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিজিবি জানায়, জেলা সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে