ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে আজ বুধবার (১ জুলাই) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, পরীক্ষা পরিচালনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়া হবে বলে জানা গেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই বুধবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) শুরু হচ্ছে। এ পরীক্ষায় অংশ নেবেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী।
পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট ২০২৬। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে। এরই মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।
পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন অভিন্ন প্রশ্নপত্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে