ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা: সচিবালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা

উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কা: সচিবালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা

জ্বালানি তেল ও গ্যাসের সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বৃষ্টির মধ্যেই মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় এ কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে রওয়ানা হলে জিরো পয়েন্টে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সচিবালয়ের সব গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে জরুরি কাজে আসা সাধারণ মানুষকে বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়ে চরম ভোগান্ত পোহাতে হয়। কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. হামিদুর রহমান আযাদ এবং জাগপার সহসভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে