ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৯ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় ডিএমপির কে-নাইন ইউনিট

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে নিশ্ছিদ্র নিরাপত্তায় ডিএমপির কে-নাইন ইউনিট

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঈদযাত্রাকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্টেশনজুড়ে বাড়ানো হয়েছে সার্বিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি।

 

 

বিশেষ এ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ডিএমপির অত্যাধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত কে-নাইন (K9) ইউনিট মোতায়েন করা হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায়। ইউনিটের ডগ স্কোয়াড ও সদস্যরা স্টেশনের প্রবেশপথ, প্ল্যাটফর্ম, যাত্রীদের লাগেজ, অপেক্ষমাণ এলাকা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিয়মিত তল্লাশি ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।

 

 

ডিএমপি জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্দেহজনক বস্তু শনাক্তকরণ, নাশকতা প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদযাত্রা চলাকালীন এ বিশেষ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একইসঙ্গে স্টেশনে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, ইউনিফর্মধারী পুলিশ ও বিভিন্ন বিশেষায়িত ইউনিটও দায়িত্ব পালন করছে।

 

 

আজ সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় রেলমন্ত্রী শেখ রবিউল আলম এবং রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এ সময় তারা মোতায়েনকৃত কে-নাইন ইউনিটের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ডিএমপির গৃহীত উদ্যোগের প্রশংসা করেন।

 

 

এদিকে ঈদকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ রেলস্টেশন, বাস টার্মিনাল ও অন্যান্য পরিবহন কেন্দ্রেও নিরাপত্তা জোরদার করেছে ডিএমপি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে