ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইরান যুদ্ধে জয়ের সুবাস পাচ্ছেন ট্রাম্প!

ইরান যুদ্ধে জয়ের সুবাস পাচ্ছেন ট্রাম্প!

ইরানের ওপর শুরু থেকেই যুক্তরাষ্ট্রের পুরোপুরি আধিপত্য রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সেইসঙ্গে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন ‘বড় জয়ের’ দিকে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব দাবি করেন।

তিনি বলেন, ‘ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মারা গেছেন—এমনটা তিনি বিশ্বাস করেন না। ’ তবে খামেনির বাম হাত ও পায়ে গুরুতর আঘাত লেগেছে বলে দাবি করেন

ট্রাম্প বলেন, ‘যদি মোজতবা খামেনির সঙ্গে গুরুতর কিছু ঘটে থাকেও, তাহলে ইরানি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে অত্যন্ত বিশ্বাসযোগ্যভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের কর্মকর্তারা বারবার বলে আসছেন, যেকোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদন সর্বোচ্চ নেতার কাছ থেকেই নিতে হয়।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের শক্তিশালী আর্থিক সক্ষমতা দেশটিকে ইরানের বিরুদ্ধে ‘খুব বড় বিজয়ের’ দিকে এগিয়ে নিতে সহায়তা করবে।

তথ্যসূত্র: সামা টিভি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে