ঢাকা
ঢাকা, রবিবার, ৩১ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩১ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ইরান আক্রমণ করা ঠিক হয়নি: ট্রাম্পের সরল স্বীকারোক্তি

ইরান আক্রমণ করা ঠিক হয়নি: ট্রাম্পের সরল স্বীকারোক্তি

নবপ্রকাশ ডেস্কঃ
ইরান আক্রমণ করা উচিত হয়নি আমেরিকার, মেনে নিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পরক্ষণেই পশ্চিম এশিয়ার যুদ্ধকে সমর্থন করে পাল্টা যুক্তি দিলেন তিনি। কেন ইরান আক্রমণ করেছেন, ব্যাখ্যা করেছেন ট্রাম্প। দাবি, তা ছাড়া আমেরিকার আর কোনও উপায় ছিল না। ইরান আক্রমণই ছিল সঠিক সিদ্ধান্ত!
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ়কে একটি সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানে ইরাক এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার নীতি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। ট্রাম্প জানান, ইরাকে যাওয়াই উচিত হয়নি মার্কিন বাহিনীর। সেই সিদ্ধান্ত ভুল ছিল। ইরানেও এই হামলা অনুচিত ছিল। ট্রাম্পের কথায়, ‘‘ইরাকে কী হয়েছে আপনারা দেখেছেন। আমরা খুবই খারাপ করেছি। খুব বোকার মতো কাজ করেছি। আমাদের ওখানে যাওয়াই উচিত হয়নি।’’কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, ইরাকে কী ঘটেছিল তা আপনারা দেখছেন। আমরা সেখানে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি করেছিলাম। আমরা যা করেছি তা ছিল চরম বোকামি। সত্যি বলতে, শুরুতেই আমাদের সেখানে যাওয়া উচিত হয়নি।
তিনি আরও বলেন, ইরানেও আমাদের থাকা উচিত ছিল না। তবে ইরানের সেই সক্ষমতা রয়েছে। আমরা যদি নয় মাস আগে তাদের ওপর বি-২ বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তবে এতক্ষণে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো।

ট্রাম্প দাবি করেন, ওই পরিস্থিতিতে হয়তো ইসরায়েলের অস্তিত্বই থাকতো না। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ইরানের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করেনি।

তিনি বলেন, তাদের সামরিক বাহিনীকে আমরা অনেকটা ছেড়ে দিয়েছি, কারণ আমরা মনে করি তাদের সামরিক বাহিনী কিছুটা মধ্যপন্থী। তবে অন্য কিছু মানুষ রয়েছে যারা মধ্যপন্থী নয়। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। নেতৃত্বের বিভিন্ন স্তরের লোকদের সরিয়ে দিয়েছি। কিন্তু তাদের সামরিক বাহিনীকে আমরা কার্যত অক্ষত রেখেছি।
ট্রাম্প বলেন, যুদ্ধের সময় এমন ভুল হয়েছে যেখানে সবাইকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, ফলে একটি দেশ ৪০ বছরেও পুনর্গঠন করতে পারেনি। তার ভাষায়, এ কারণে ইরানের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করা হয়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে