ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ইরানের আইআরজিসি অ্যারোস্পেস স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা

ইরানের আইআরজিসি অ্যারোস্পেস স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা

নবপ্রকাশ ডেস্ক:
ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন দফায় হামলার পর বুশেহর প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের একটি স্থাপনায় বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিও এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত (ওপেন-সোর্স) গোয়েন্দা তথ্যভিত্তিক বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে গালফ নিউজ স্বাধীনভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। ইরানি কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাব দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার রাতে ইরানজুড়ে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের হামলা চালানোর ওই দাবির পর আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় অগ্নিকাণ্ডের খবর সামনে আসে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কৌশলগত নৌপথ হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের ওপর ইরানের হুমকি দুর্বল করাই তাদের এ অভিযানের লক্ষ্য।

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো বুশেহর ও এর আশপাশে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে, তবে কোন কোন স্থাপনায় হামলা হয়েছে বা এতে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।

আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের স্থাপনায় আগুন লাগার খবরে ধারণা করা হচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্রের মজুদাগার, ড্রোন অবকাঠামো বা কমান্ড স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়ে থাকতে পারে।

তবে ওয়াশিংটন বা তেহরান—কোনো পক্ষই এখনো ক্ষয়ক্ষতির বিস্তারিত মূল্যায়ন প্রকাশ করেনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে