ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত ঝুট গুদামে এই আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের জিরাবো মডার্ন ও ডিইপিজেড স্টেশনের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথভাবে ফায়ার ফাইটিং কার্যক্রম শুরু করে। অগ্নিকাণ্ডের ফলে কারখানা ও আশপাশের এলাকায় তীব্র ধোঁয়া এবং স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটে জামগড়া এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পান তারা। তাৎক্ষণিকভাবে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস থেকে ২টি এবং ডিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ২টি ইউনিট পাঠানো হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়া রোধ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত পর্যন্ত নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যান।

প্রাথমিকভাবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর তদন্ত সাপেক্ষে সার্বিক ক্ষয়ক্ষতি ও কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে