ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আরও দুই শিশুর মৃত্যু, দুই মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল ৪০০’র বেশি

আরও দুই শিশুর মৃত্যু, দুই মাসে হাম ও উপসর্গে প্রাণ গেল ৪০০’র বেশি

নিজস্ব প্রতিবেদক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জনে।

শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত দুই মাসে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৪১ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ৭ হাজার ৫২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এদিকে চিকিৎসা শেষে এ পর্যন্ত ৩৬ হাজার ৬৪৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে