ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া

‘আমরা সেই শেষ দিনটি উপভোগ করব’, মেসির বিদায়ী ম্যাচ নিয়ে ডি মারিয়া

দুজনে একসঙ্গে আর্জেন্টিনার তিনটি মেজর ট্রফি জিতেছেন। দীর্ঘদিনের বন্ধুত্ব তাদের মধ্যে। একজন বিদায় নিয়েছেন অনেক আগেই, আরেকজনও অবসরের ঘোষণা দিয়েছেন। বলা হচ্ছে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার কথা।

২০২৪ সালের কোপা আমেরিকা খেলে জাতীয় দলকে বিদায় বলেছিলেন ডি মারিয়া। আর গত ৩১ আগস্ট আন্তর্জাতিক অবসরের ঘোষণা দেন মেসি। তবে তাকে মাঠ থেকে বিদায় জানাতে চায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এজন্য আসন্ন ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে শেষ প্রীতি ম্যাচের দলে তাকে রাখা হয়েছে। ৬ অক্টোবরের এই ম্যাচ ঘিরে উত্তেজনায় যেন কাঁপছেন ডি মারিয়া।

বলিভিয়া ও বুরকিনা ফাসোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলে বেনিনকে মনুমেন্তাল স্টেডিয়ামে স্বাগত জানাবে আর্জেন্টিনা। মেসিকে বিদায়ের এই ম্যাচ সব আর্জেন্টাইনদের জন্য অবিস্মরণীয় হতে যাচ্ছে।

ম্যাচটি দেখতে স্টেডিয়ামে হাজির হবেন ডি মারিয়াও। তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে ডি মারিয়া জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। তবুও পরের দিন মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে হাজির হবেন তিনি।

ডি মারিয়া বলেছেন,‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমি যাবই এবং দেখব ম্যাচটা। আমরা ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলব। সুতরাং আমার থাকাই স্বাভাবিক। বাড়ি ফেরার পথে, হ্যাঁ আমি থাকব।’

মেসির আন্তর্জাতিক অবসরে জাতীয় দলে বড় পরিবর্তন ঘটবে বলে মনে করেন সাবেক আর্জেন্টাইন প্লে মেকার, ‘এটা হতে যাচ্ছে কঠিন, তাই নয় কি? বহু বছর পর লিওকে ছাড়া দল। আর্জেন্টিনাকে সে সবকিছু দিয়েছে, আর্জেন্টাইনদের, পুরো বিশ্বকে। আমরা শেষ দিনটা উপভোগ করব।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে