ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে বীর সেনাসদস্যদের সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে বীর সেনাসদস্যদের সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১০ জুন ২০২৬) সকালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজধানীর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে ২০২৫ সালে সুদানে হামলায় শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি নিহত সেনাসদস্যদের স্ত্রীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শান্তিরক্ষা মিশনে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদেরও সম্মাননা প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের শান্তিরক্ষীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদান আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় দায়িত্ব পালনকালে জীবন উৎসর্গকারী বীর শান্তিরক্ষীদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা শুধু বাংলাদেশের গৌরবই বৃদ্ধি করছেন না, বরং মানবতা ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় শান্তিরক্ষীরা বিভিন্ন মিশনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দায়িত্ব পালনে সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শহীদ শান্তিরক্ষীদের পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে