ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আজ থেকে শুরু পুলিশ সপ্তাহ: গুরুত্বপূর্ণ ভাষন দেবেন প্রধানমন্ত্রী

আজ থেকে শুরু পুলিশ সপ্তাহ: গুরুত্বপূর্ণ ভাষন দেবেন প্রধানমন্ত্রী

নবপ্রকাশ ডেস্কঃ
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’-প্রতিপ্রাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। রোববার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে চার দিনব্যাপী এই বার্ষিক উৎসব শুরু হবে। সরকারি নির্দেশনায় এবার পুলিশ সপ্তাহে ব্যয় সংকোচনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগে সাত দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজন থাকলেও, এবার তা কমিয়ে চার দিনে (১০-১৩ মে) নামিয়ে আনা হয়েছে। আলোকসজ্জা ও আপ্যায়নের আড়ম্বর কমানো হয়েছে। সিভিল সোসাইটির সঙ্গে প্রথাগত মতবিনিময়ের পরিবর্তে এবার প্রাধান্য দেওয়া হচ্ছে অপরাধ নিয়ন্ত্রণ ও গোয়েন্দা কার্যক্রমের ওপর।
পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির পৃথক বাণী দিয়েছেন। পুলিশ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বিশেষভাবে সাজানো হয়েছে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয় তদারকি ব্যবস্থার আপডেট দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।
প্রতিবছরই পুলিশ সপ্তাহে নিজেদের দাবি-দাওয়া উপস্থাপন করে পুলিশ সদস্যরা। এবার নতুন করে ছয় দফা দাবি নির্ধারণ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। গত বছর সাত দফা দাবি উত্থাপন করা হলেও একটিও বাস্তবায়ন হয়নি। এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসাবে নেতৃত্বে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
মাঠপর্যায়ের পেট্রোলিং ও অপরাধ দমনে সীমিত রিসোর্সের ব্যবহার কীভাবে সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায়- সেটাই হচ্ছে এবারের ‘পুলিশ দরবারে’ আলোচনার প্রধান বিষয়। কিশোর গ্যাং কালচার, মাদক সিন্ডিকেট এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশের বিশেষ ইউনিটগুলোর নতুন কর্মপরিকল্পনা বিষয়ও সামনে এসেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে