ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ১২ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে টানা তিন দফায় কমলো মূল্যবান ধাতু স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সবশেষ সমন্বয় অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকায়। নতুন এই দরে আগের তুলনার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নতুন এই দাম নির্ধারণ করা হয়। ওইদিন সকাল ১০টা থেকেই সারাদেশে এই দাম কার্যকর রয়েছে।

বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত নতুন মূল্যের হার:

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রাহক পর্যায়ে বিক্রয়মূল্যের সঙ্গেই সরকার নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে, ফলে অলংকার ক্রয়ে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের নকশাভেদে মজুরি প্রযোজ্য হবে।

এছাড়া ব্যবহৃত অলংকার বদল (এক্সচেঞ্জ) বা বিক্রির (পারচেজ) ক্ষেত্রে স্পষ্ট নীতিমালা অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে মোট মূল্যের ওপর ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ কর্তন করতে হবে। এক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

উল্লেখ্য, এর আগে গত বুধবারও (৯ সেপ্টেম্বর) একই কারণ দেখিয়ে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে