ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » আইনশৃঙ্খলা রক্ষায় নামতে পারে যৌথ বাহিনী

আইনশৃঙ্খলা রক্ষায় নামতে পারে যৌথ বাহিনী

নবপ্রকাশ ডেস্ক:

দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুলিশ বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনবোধে যৌথ বাহিনী মাঠে নামানো হতে পারে বলে আভাস দিয়েছেন তিনি।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতিবিষয়ক এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীকে যেভাবে পেয়েছিল, সেই ভঙ্গুর অবস্থা বিবেচনায় রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, দায়িত্বে কোনো অবহেলা বা গাফিলতি হচ্ছে না এমন দাবি আমরা করছি না, তবে যেখানেই অনিয়ম বা অবহেলা দেখা যাচ্ছে, সেখানেই তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের বর্তমান চিত্র তুলে ধরে তিনি আরও যোগ করেন, বাংলাদেশ এখন কোনো নৈরাজ্যের মধ্যে নেই, যদিও এর আগে পরিস্থিতিকে নৈরাজ্যকর বলে মনে হতো।

অতীতের অনাকাঙ্ক্ষিত কিছু অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, পূর্বে দুটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে আগুন দেওয়ার ঘোষণা দিয়ে ঘণ্টার পর ঘণ্টা প্রচার করা হলেও তৎকালীন নিষ্ক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী তা ঠেকাতে কোনো ভূমিকা নেয়নি। এছাড়া দেশের বিভিন্ন স্থানে মাজার ভাঙচুর, নারীদের ফুটবল খেলা বন্ধের হুমকি, মেলা ও নাটক প্রদর্শনী বন্ধের মতো একের পর এক ঘটনা ঘটেছিল।

বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা টেনে ডা. জাহেদ উর রহমান বলেন, এখন দুই-একটি অনাকাঙ্ক্ষিত বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলোকে আগের সেই চরম বিশৃঙ্খল পরিস্থিতির সঙ্গে মেলানো ঠিক হবে না। বর্তমানে সারা দেশে নারী ফুটবলসহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে