ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » অস্কারজয়ী জুলিয়ান মুরের মুকুটে আরও এক সম্মান

অস্কারজয়ী জুলিয়ান মুরের মুকুটে আরও এক সম্মান

হলিউডের পর্দায় চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর। এবার সেই দীর্ঘ অভিনয়যাত্রার স্বীকৃতিতে তাঁর মুকুটে যুক্ত হচ্ছে আরও একটি সম্মান। সুইজারল্যান্ডের জুরিখ চলচ্চিত্র উৎসব থেকে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এই অভিনেত্রী। তবে সম্মাননার খবরের পাশাপাশি নতুন করে আলোচনায় এসেছে মুরের অভিনয়ও।

জেসি আইজেনবার্গ পরিচালিত ‘দ্য ডেবিউ’ ছবিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি টেলুরাইড চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর ছবিটি নিয়ে শুরু হয়েছে পুরস্কারের মৌসুমের আলোচনা। ছবিতে মুর অভিনয় করেছেন মোনা ফ্রিডম্যান নামে এক গৃহবধূর চরিত্রে।

যিনি গির্জার কোরাসে গান গাওয়ার পর আর কখনও জনসমক্ষে গান করেননি। হঠাৎ করেই একটি কমিউনিটি থিয়েটারের প্রযোজনায় অভিনয়ের সুযোগ পান তিনি।

এরপর সেই ছোট্ট চরিত্রটিকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আঁকড়ে ধরেন মোনা। চরিত্রটির এই অদ্ভুত রূপান্তরকে কেন্দ্র করেই এগিয়েছে ‘দ্য ডেবিউ’। একজন সাধারণ গৃহবধূ কীভাবে অভিনয়ের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েন এবং একটি ছোট চরিত্র নিয়েই কতটা উন্মাদনায় পৌঁছে যান– মুরের অভিনয়ে সেটিই হয়ে উঠেছে ছবির অন্যতম আকর্ষণ।

টেলুরাইডে ছবির প্রদর্শনীর সময় তাঁর অভিনয়ের দুটি দৃশ্যে দর্শকদের স্বতঃস্ফূর্ত করতালিও পেয়েছেন তিনি। জুলিয়ান মুরের অস্কারযাত্রাও কম উল্লেখযোগ্য নয়। তিনি পাঁচবার অস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং একবার জিতেছেন।

‘স্টিল অ্যালিস’ ছবিতে অ্যালিস হাওল্যান্ড চরিত্রে অভিনয়ের জন্য এক দশকেরও বেশি আগে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন তিনি। সেই সাফল্যের পর এবার ‘দ্য ডেবিউ’ তাঁকে আবারও অস্কারের আলোচনায় ফিরিয়ে এনেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে