ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » অসহায় নারীদের স্বাবলম্বী করতে আইএফএসডি ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

অসহায় নারীদের স্বাবলম্বী করতে আইএফএসডি ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
মানবিক কাজের ধারাবাহিকতায় এবং সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে ‘ইনিশিয়েটিভ ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ (আইএফএসডি) ফাউন্ডেশন। শুক্রবার রাজধানীর ফার্মগেটে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

ফাউন্ডেশনের ‘কর্মসংস্থান সহায়তা কার্যক্রম’ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএসডি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান, নির্বাহী পরিচালক আব্দুল্লাহ শাহরিয়ার বিজয় এবং প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও নবপ্রকাশ পত্রিকার সম্পাদক মোঃ আশিকুর রহমান। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

সহায়তা পাওয়া নারী উদ্যোক্তারা তাদের প্রতিক্রিয়ায় জানান, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ ধরনের সহায়তা তাদের উদ্যোগকে এগিয়ে নিতে এবং পরিবারে সচ্ছলতা ফেরাতে বড় ভূমিকা রাখবে। তারা মনে করেন, সেলাই মেশিন পাওয়ার ফলে তারা এখন আরও নির্বিঘ্নে তাদের কাজ চালিয়ে যেতে পারবেন।

 

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ শাহরিয়ার বিজয় বলেন, “আমরা টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছি। সুবিধাবঞ্চিত মানুষদের দক্ষ করে গড়ে তোলা এবং তাদের আয়ের পথ তৈরি করে দেওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এই কার্যক্রম বর্তমানে ঢাকার ভেতরে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে ঢাকার বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্তেও নিয়মিতভাবে পরিচালিত হবে।”

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে আইএফএসডি ফাউন্ডেশনের এ ধরনের মানবিক ও কর্মসংস্থানমুখী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে