ঢাকা
ঢাকা, রবিবার, ১৭ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৭ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » অনার্স শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু আজ

অনার্স শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু আজ

 

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আজ শনিবার (১৭ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ উপবৃত্তির জন্য আবেদন করার সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষে অধ্যয়নরত ডিগ্রি ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীরা এ উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা-২০২২’ অনুযায়ী নির্বাচিত শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা জানান, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে সরকার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শিক্ষা সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করে থাকে।

আবেদনকারীদের নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হতে পারে বলেও সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এনপি/ইডি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে