আজ বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্য অনুযায়ী, দাখিল করা আবেদনগুলো ইস্যু করার শেষ তারিখ ৯ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর ভোটার স্থানান্তরের জন্য দাখিল করা আবেদনগুলো নিষ্পত্তির শেষ তারিখ।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনগুলো নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করেছে।
