ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ‎৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন

‎৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন

‎রাজধানীর চকবাজারে মুনসুর খান প্লাজায় লাগা আগুন ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বুধবার সকাল সাড়ে ৬টায় আগুন নির্বাপণ সম্পন্ন হয়। সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার।

‎তিনি জানান, সকাল ৬টা ৩০মিনিটে চকবাজারের আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে।

এর আগে সোমবার বিকেল ৫টার দিকে মুনসুর খান প্লাজায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি বিশেষ ইউনিটসহ ১২টি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও ২৫ ঘণ্টার বেশি সময় লাগে।

‎ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সরু গলি, প্রচণ্ড তাপ ও পানির ঘাটতির কারণে আগুন নেভানোর কাজ ব্যাহত হয়। এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে