ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৫১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৫১

নবপ্রকাশ ডেস্ক:

দেশে ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বর নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১,৮৫১ জন রোগী।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ভর্তি হয়েছেন ৩৬৩ জন। এছাড়া খুলনা বিভাগে ২৫৩, রাজশাহী বিভাগে ২৩৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩১, চট্টগ্রাম বিভাগে ২২০, বরিশাল বিভাগে ১৯২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৮, রংপুর বিভাগে ৯৩ এবং ময়মনসিংহ বিভাগে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।

বিশেষজ্ঞরা এডিস মশার বিস্তার রোধে বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে