ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » সিলেটে ৪৬০০ কোটি টাকা ব্যয়ের মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সিলেটে ৪৬০০ কোটি টাকা ব্যয়ের মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সংবাদদাতা:

সিলেটে ৪৬০০ কোটি টাকা ব্যয়ের মেগা প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলায় ১১টায় তিনি নগরের চাদনিঘাট এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রকল্প সম্পর্কে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন। এ সময় তারা মেগা এই প্রকল্পকে সিলেটের জন্য সবচেয়ে বড় প্রকল্প বলে উল্লেখ করেন।তারা বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে ফ্লাশফ্ল্যাড থেকে নগর রক্ষাসহ সৌন্দর্য বেড়ে যাবে। প্রকল্পের মধ্যে রয়েছে সুরমার নদীর সিলেট নগর অংশের ১৭ কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ। এতে ফ্লাশফ্ল্যাড থেকে নগর রক্ষা পাবে এবং নগরের সৌন্দর্য আরও বিকশিত হবে বলে জানান তারা।

এর আগে  তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে তাঁকে বহনকারী উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাঁর সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান।

বিমানবন্দর থেকে তিনি সরাসরিচলে যান  নগরের দরগাগেট এলাকায় অবস্থিত সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের জন্য । মাজার জিয়ারত শেষে তিনি বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস-সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় দুই পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যাপ্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে অংশ নেন।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে তিনি সিলেট সার্কিট হাউসে বিশ্রাম নেবেন। এরপর বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় এক সভায় অংশ নিয়ে সন্ধ্যা ৭টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে