ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক ঢাকা: দ্রুত পদক্ষেপ নেওয়ায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন এলাকায় ময়লার স্তূপে লাগা আগুন। শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, রাত ৯টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পরপরই বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ৯টা ২৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সূত্রটি। একই সাথে আগুনে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম কিংবা ফ্লাইট পরিচালনায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত পরিচালনা করবে।

উল্লেখ্য, এর আগেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অন্তত দুই দফা একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে