ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শাড়ি প্রতারণা মামলা: শুনানি শেষে তানজিন তিশার বক্তব্য

শাড়ি প্রতারণা মামলা: শুনানি শেষে তানজিন তিশার বক্তব্য

নবপ্রকাশ ডেস্ক:

২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলাকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তাঁর অভিযোগ, এ বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা না করেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে তাঁর ব্যক্তিগত সম্মানহানি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলার শুনানি শেষে সাংবাদিকদের কাছে নিজের এই অবস্থান তুলে ধরেন তানজিন তিশা।

ঘটনার বিবরণ দিয়ে তিশা জানান, ভক্ত ও বিভিন্ন অনলাইন শপ থেকে তিনি প্রায়ই বিভিন্ন উপহার পান এবং এর স্বীকৃতিস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যমে স্টোরি বা পোস্ট শেয়ার করে থাকেন। আলোচিত শাড়িটির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছে। শুরুতে তিনি শাড়িটি কিনতে চাইলেও পরবর্তীতে সংশ্লিষ্টদের অনুরোধেই তা উপহার হিসেবে গ্রহণ করেন। তাঁদের সঙ্গে সুসম্পর্কের খাতিরে শাড়িটি পরে ছবি পোস্ট করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

তবে ‘সোলজার’ সিনেমার শুটিং ব্যস্ততার কারণে ছবি দিতে কিছুটা দেরি হচ্ছিল উল্লেখ করে অভিনেত্রী বলেন, “ছবি পোস্টের প্রস্তুতি হিসেবে ব্লাউজও বানিয়ে রেখেছিলাম এবং এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়িটির স্টোরিও শেয়ার করেছিলাম। কিন্তু হঠাৎ করে আমার কোনো মন্তব্য না নিয়েই ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে খবর প্রকাশ করা হলো, যা অত্যন্ত দুঃখজনক।”

ক্যারিয়ারের এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এমন ভিত্তিহীন অভিযোগ ওঠায় এর পেছনে চলচ্চিত্র অঙ্গনের ভেতরের কোনো বিরোধ বা কারও প্ররোচনা রয়েছে কি না—সেটি খতিয়ে দেখার দাবি জানান তিনি। একই সঙ্গে মামলার সংশ্লিষ্ট আইনজীবী ও তাঁর স্বামীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ‘সিন্ডিকেট’ তৈরির অভিযোগ তুলেছেন এই তারকা।

তানজিন তিশা আরও বলেন, সাধারণ নাগরিক হিসেবে ক্ষমতার এমন অপব্যবহার তিনি মেনে নেবেন না এবং আইনি পথেই এর মোকাবিলা করবেন। দর্শকদের ভালোবাসাকেই মূল শক্তি উল্লেখ করে আদালত থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে