ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রেকর্ড দামে স্বর্ণ, নতুন দর কত?

রেকর্ড দামে স্বর্ণ, নতুন দর কত?

নবপ্রকাশ ডেস্ক:

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এই নতুন দর নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্ধারিত নতুন এই দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং শনিবারও (১০ অক্টোবর) একই মূল্যে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের নতুন দর অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম এখন ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। আগের দিন এই মানমাত্রার প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

একই সাথে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকার ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায় বিক্রি হচ্ছে।

তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার বাজারদর অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, জুয়েলার্স মালিকরা জানিয়েছেন, সরকারের নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং অলংকারের ডিজাইনভেদে ন্যূনতম মজুরি যুক্ত হয়ে ক্রেতাদের স্বর্ণালংকার কিনতে হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে