রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রিটার্নিং কর্মকর্তা বাছাই প্রক্রিয়া শেষে প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়নপত্রের বৈধতা নিশ্চিত করেছেন। নিয়ম অনুযায়ী, দুই সেট মনোনয়নপত্র জমা দেওয়া হলে একটি বৈধ হিসেবে গৃহীত হওয়ার পর অপরটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
এর আগে রাষ্ট্রপতি পদে নির্বাচনে সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়।
অলি আহমদের নামেও দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী, একটি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করায় আরেকটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
ইসি ঘোষিত তফশিল অনুযায়ী, রাষ্ট্রপ্রতি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোট হবে ২০ আগস্ট জাতীয় সংসদের সংসদকক্ষে। ৩৪৯ জন সংসদসদস্য এই নির্বাচনে ভোটার।
