ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মেসির গোল সত্ত্বেও মায়ামির পরাজয়

মেসির গোল সত্ত্বেও মায়ামির পরাজয়

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে বিদায়ি ম্যাচে মাঠে নামার আগে ক্লাব ইন্টার মায়ামির হয়ে শেষ ম্যাচটি জয়ে রাঙাতে পারলেন না অধিনায়ক লিওনেল মেসি। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করলেও যোগ করা সময়ের শেষ মুহূর্তের গোল খেয়ে কলম্বাস ক্রুর কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে মায়ামি।

কলম্বাসের ঘরের মাঠ স্কটসমিরাকেল-গ্রো ফিল্ডে অনুষ্ঠিত মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচের ২৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন জোসেফ মার্তিনেজ। অবশ্য এর মাত্র ৫ মিনিট পর (৩৩ মিনিটে) বাঁ পায়ের এক জাদুকরী ফ্রি কিকে দলকে ১-১ সমতায় ফেরান মেসি।

বিরতির পর দুই দলের মধ্যে সমানে-সমান লড়াই চলে। একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় মায়ামি। নির্ধারিত ৯০ মিনিটের খেলা সমতায় শেষ হলেও যোগ করা সময়ের ৯ম (৯০+৯) মিনিটে নাটকীয় গোল করে জামাল থিয়ারে কলম্বাসকে জয় এনে দেন।

এই হারের মাধ্যমে ইন্টার মায়ামির সাম্প্রতিক বাজে ফর্ম অব্যাহত রইল; শেষ ১০ লিগ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে ডেভিড বেকহামের দলটি। আগামী ১১ অক্টোবর ভোরে মায়ামির পরবর্তী ম্যাচ থাকলেও মেসি এখন আর্জেন্টিনার হয়ে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার প্রস্তুতি নিতে দেশে ফিরবেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে