ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মাঠের বাইরেও প্রতিশ্রুতির বাঁধন: মেসির পাশে সেই বেকহ্যামই

মাঠের বাইরেও প্রতিশ্রুতির বাঁধন: মেসির পাশে সেই বেকহ্যামই

ডেভিড বেকহ্যামের এক ডাকে সাড়া দিয়ে লিওনেল মেসি পা রাখেন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে। সেই যে তাঁর পথচলা, তিনি এই ক্লাবকে ইতিহাসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। লিগস কাপ জিতিয়েছেন, জিতিয়েছেন প্রথমবারের মতো এমএলএস ট্রফিও। মেসি যোগ দেওয়ার পর ক্লাবের আয় ৪ থেকে ৪.৫ গুণ (বা প্রায় ৩৫০%) বেড়েছে।

মেসি যে ইন্টার মায়ামির জন্য এত কিছু করেছেন, সে ক্লাবও ঠিকই তাঁর পাশে এসে দাঁড়িয়েছে বারবার। বাবার মৃত্যু কিংবা পারিবারিক কোনো সিদ্ধান্ত—সবসময় পাশে থেকে বিবৃতি দিয়েছে মায়ামি।

বরাবরের মতো এবারও মেসির জাতীয় দল থেকে অবসরের খবরে সামাজিক মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন মায়ামির সভাপতি ও সহ-মালিক ডেভিড বেকহ্যাম।

ইনস্টাগ্রামে সাবেক এই ইংলিশ তারকা লেখেন, ‘এটাই সেই মুহূর্ত, যখন পেছনে ফিরে তাকিয়ে আমরা অনুভব করতে পারি—স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা এক তরুণ আর তার মহত্ব দেখার সুযোগ পেয়ে আমরা কতটা সৌভাগ্যবান ছিলাম…।’

‘লিও, তুমি নিজের, পরিবারের, বন্ধুদের আর পুরো দেশের জন্য এক অনন্য গর্ব… সবার সামনে উদাহরণ তৈরি করেছ আর শুধু আর্জেন্টিনায় নয়, সারা বিশ্বের লাখ লাখ বাচ্চার কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছ।’

তিনি আরও যোগ করেন, ‘লিও, তুমি তোমার দেশকে সবচেয়ে বড় উপহারটা দিয়েছ, আর সেটার জন্য তোমার লেগ্যাসি সারা জীবন অমর হয়ে থাকবে… আর্জেন্টিনার হয়ে তুমি যা কিছু অর্জন করেছ, তার জন্য অনেক অভিনন্দন।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে