ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ভাওয়াল সরকারি কলেজে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

ভাওয়াল সরকারি কলেজে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

মোঃ আকরাম হোসেন গাজীপুর :
জুলাই-আগস্টের আন্দোলনে শহিদ হওয়া সকলের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ এবং শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ আব্দুল হাসিম, সদস্য সচিব আবির রহমান, ১নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, যুগ্ম আহ্বায়ক জুয়েল হাসান, আহ্বায়ক সদস্য রেশমী আক্তার রত্না, ছাত্রদল নেতা মোঃ বিপ্লব হোসেন,আরিয়ান আহমেদ মহিউদ্দিন, তাওহীদ,আবির,নোমান,ফাহিম,ফয়সাল সহ কলেজের বিভিন্ন বিভাগের ছাত্রদলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আহতদের ত্যাগও দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার, গণতন্ত্র এবং দেশের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে