নবপ্রকাশ ডেস্ক:
বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে করা মামলায় বেসরকারি সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
একই মামলায় অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের, শেখ মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরীকে জামিন দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী।
ওমর ফারুক ফারুকী বলেন, বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে করা মামলায় আদালতের সমন উপেক্ষা করেছিলেন আহমেদ জোবায়ের। তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অপর তিন আসামি আহমেদ রাফিদ কাদের, শেখ মাহমুদ ইয়াসমিন ও সানি চৌধুরী জামিন পেয়েছেন।
রাজধানীর কলাবাগান থানার এই মামলায় আহমেদ জোবায়েরসহ অন্য আসামিদের গতকাল বুধবার (১৭ মে) হাজির হতে নির্দেশ দিয়েছিলেন আদালত। কিন্তু তাঁরা হাজির হননি। এ কারণে তাঁদের বিরুদ্ধে গতকাল বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।
