ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ‘বিরোধীদের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

‘বিরোধীদের ভাষা শেখ হাসিনার মতো: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন যে ভাষায় বিরোধীদলীয় নেতারা কথা বলছেন, ‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না।’ ঠিক এমনই কথা বলতেন শেখ হাসিনা।

বিরোধীদলীয় নেতাদের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের কড়া সমালোচনা করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধী দলের নেতারা ঠিক ১৯৯১ সালের শেখ হাসিনার মতো ‘এক মুহূর্তও শান্তিতে থাকতে দেব না’ জাতীয় হুংকারের ভাষায় কথা বলছেন।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংঘাত এড়িয়ে দায়িত্বশীল রাজনীতির আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “রাজপথে আন্দোলন করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার, তবে তা যেন সংঘাতের দিকে না যায়। আজ রাজপথে তারা যেভাবে কথা বলছেন, তা সঠিক নয়। দেশের স্বার্থে সংঘাতের পথ পরিহার করে সহনশীলতা ও ঐক্যের সংস্কৃতি গড়ে তোলা জরুরি।”

জুলাই সনদ নিয়ে বিরোধী দলের প্রচারণার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন দাবি করে জনগণকে ভুল বোঝানো হচ্ছে। অথচ আমরা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ পালনে শতভাগ অঙ্গীকারবদ্ধ। তবে গণভোট সম্পর্কিত যে বিষয়টি ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছিল, সেখানে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং বিএনপি যেখানে একমত ছিল না, তা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে।”

সরকারের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা না করে কেবল নেতিবাচক প্রচারণা চালালে দেশের সামগ্রিক অগ্রযাত্রা ব্যাহত হবে।”

সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো প্রকার হস্তক্ষেপ করছে না এবং পূর্ণ স্বাধীনতা বজায় রেখেছে।” এ সময় বেকার সাংবাদিকদের কর্মসংস্থান ও পুনর্বাসনের বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও আশ্বস্ত করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে