ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ

জেলা ডেস্ক

বিচারপ্রার্থীদের ভোগান্তি দূর করা এবং মামলার নিষ্পত্তিতে গতি আনতে পুলিশ ও আদালতের যৌথ সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে। দ্রুত চার্জশিট দাখিল, সময়মতো মেডিক্যাল ও ফরেনসিক রিপোর্ট আদালতে জমা এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে কঠোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার রাজধানীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে’ এসব গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। ঢাকা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি এই কনফারেন্সের আয়োজন করে।

ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম।

বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় বিশেষ দিকনির্দেশনা কনফারেন্সে বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক মামলাগুলোর তদন্তের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দিতে পুলিশ সুপারকে বলা হয়েছে। পাশাপাশি, কোনো আসামির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ না থাকলে তাকে আইন অনুযায়ী বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে সতর্ক করে বলা হয়— সম্পূরক অভিযোগপত্র দাখিলের সময় কোনো অবস্থাতেই মূল অভিযোগপত্রের আসামিরা যেন নিয়মবহির্ভূতভাবে বাদ না পড়ে।

সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট পাঠাতে আর দেরি নয় হত্যা মামলার ক্ষেত্রে দীর্ঘদিন পরও সুরতহাল, জব্দতালিকা ও ময়নাতদন্তের (পোস্টমর্টেম) প্রতিবেদন আদালতে না পৌঁছানোয় উদ্বেগ প্রকাশ করা হয়। এখন থেকে ঘটনার পরপরই সুরতহাল ও জব্দতালিকা এবং নির্ধারিত সময়ের মধ্যে ময়নাতদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন ঝুলে থাকা গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত তামিল ও আসামিদের গ্রেপ্তারে পুলিশকে কার্যকারী পদক্ষেপ নিতে বলা হয়েছে।

ডিজিটাল আলামত সংরক্ষণ ও মেডিক্যাল রিপোর্টে কড়াকড়ি

  • মেডিক্যাল রিপোর্ট: হাসপাতালে সংশ্লিষ্ট ডাক্তার অনুপস্থিত থাকলেও একটি বোর্ড গঠনের মাধ্যমে দ্রুকাঙ্ক্ষিত রিপোর্ট নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • ডিজিটাল আলামত: তদন্তের সুবিধার্থে সিসিটিভির ডিভিআর সঠিকভাবে জব্দ করা এবং জব্দ করা মোবাইল ফোনের আইএমইআই (IMEI) ও সিমের তথ্য নিখুঁতভাবে নথিবদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • জবানবন্দি: ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে আইনগত শর্ত এবং তার স্বেচ্ছাপ্রণোদিত হওয়ার বিষয়টি কঠোরভাবে অনুসরণের জোর তাগিদ দেওয়া হয়।

কনফারেন্সে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সিআইডি ও পিবিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এনাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধি, জেল সুপার, সিভিল সার্জন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে