ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বাবার পথ ধরে আফগান জাতীয় দলে মোহাম্মদ নবীর ছেলে

বাবার পথ ধরে আফগান জাতীয় দলে মোহাম্মদ নবীর ছেলে

ছেলের সঙ্গে আফগানিস্তান জাতীয় দলে খেলা তার স্বপ্ন—কথাটা অনেক আগেই বলেছিলেন মোহাম্মদ নবী। ৪১ বছর বয়সী অলরাউন্ডারের চাওয়া পূরণ হবে কি না, তা সময়ই বলে দেবে।

তবে স্বপ্ন পূরণের খুব কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। প্রথমবারের মতো আফগানিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন নবীর বড় ছেলে হাসান ইসাখিল। ২০২৬ এশিয়ান গেমস সামনে রেখে তারুণ্যনির্ভর স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই স্কোয়াডে আছেন ২০ বছর বয়সী ইসাখিল।তবে স্কোয়াডে মোহাম্মদ নবী না থাকায় ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে আরো অপেক্ষা করতে হবে।

অবশ্য এ বছর একই দলে খেলার অভিজ্ঞতা হয়েছে নবী-ইসাখিলের। সর্বশেষ বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেছেন তারা।

এশিয়ান গেমসে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন দরবেশ রাসুলি।স্কোয়াডে ভারসাম্য আনতে অভিজ্ঞ করিম জানাত ও নাজিবউল্লাহ জাদরানকেও রাখা হয়েছে।

ঘরোয়া টি-টোয়েন্টি আসর শপাগিজা ক্রিকেট লিগে নজরকাড়া পারফরম্যান্স করে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিওয়াল ও ইসমত আলম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সাল শিনোজাদাও আছেন স্কোয়াডে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত জাপানের আইচিতে হবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে