ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পানির প্রশ্নে আপসহীন ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি!

পানির প্রশ্নে আপসহীন ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি!

নবপ্রকাশ ডেস্ক:

নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে কাজ করবে সরকার।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকার জনগণের সঠিক প্রতিনিধিত্ব করতে পারে না। তাই আওয়ামী লীগ সরকার ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

হুমায়ুন কবির আরও বলেন, এই আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথ সুগম করবে। তবে বিষয়টি একতরফা নয়, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রেরও সমপর্যায়ের সহযোগিতা ও প্রতিশ্রুতি প্রয়োজন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে