ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পল্লী বিদ্যুতের সাবস্টেশনে আগুন, অন্ধকারে ৬৭ হাজার গ্রাহক

পল্লী বিদ্যুতের সাবস্টেশনে আগুন, অন্ধকারে ৬৭ হাজার গ্রাহক

বরগুনায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সদর উপজেলার ৬৭ হাজার গ্রাহক।

বরগুনা পল্লী বিদ্যুতের গ্রিড সাবস্টেশনে আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ মেরামতে কাজ করছেন সংশ্লিষ্টরা।

সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতালা এলাকায় অবস্থিত গ্রিড সবস্টেশনে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে স্টেশনটির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনা জোনাল অফিস ও স্থানীয়রা জানান, সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকার গ্রিড সাবস্টেশনের মাধ্যমে বরগুনা সদর উপজেলায় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ ও নিয়ন্ত্রণ করা হয়। রাত সাড়ে ১০টার দিকে সাবস্টেশনের ভেতরে একটি বিকট শব্দ হয়। এর পরপরই স্টেশনটির ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়।

আগুনের স্থায়িত্ব মাত্র ১ থেকে ২ মিনিট‌ হলেও স্টেশনের ভেতরে থাকা অন্য ফিডার, বিভিন্ন তারের সংযোগ পুড়ে যাওয়াসহ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘আমরা রাতে অফিসেই ছিলাম। হঠাৎ করে বিকট একটা শব্দে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। পরে ঘটনাস্থলে এসে দেখি ১১ কেভি এসিআর বিস্ফোরণ হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে। আমরা কাজ শুরু করেছি এবং সব যন্ত্রাংশ পরীক্ষা করছি। তবে যে যন্ত্রাংশটি পুড়ে গেছে তা পটুয়াখালী থেকে নিয়ে আসতে হবে। আমাদের চেষ্টা  অব্যাহত রয়েছে।’

রাতের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন চালু করতে না পারলেও আগামী মঙ্গলবার সকালের মধ্যে চালু করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখন বলা সম্ভব নয়। তবে অভ্যন্তরীণ ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না কেনো এ ঘটনা ঘটেছে৷’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে